‘খুনি হাসিনা আমার ছেলের জীবনটা ধ্বংস করে দিয়েছে’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন যখন এক দফায় পরিণত হয়, তখন তাতে যোগ দেন বগুড়ার শাওন ইসলাম। ছাত্র-জনতার ওপর নির্মম নির্যাতন-নিপীড়নের দৃশ্য দেখে ঘরে বসে থাকতে পারেননি ২২ বছর বয়সি শাওন। বাবা-মায়ের অজান্তেই ঝাঁপিয়ে পড়েন আন্দোলনে। সেখানে গুলির আঘাতে এখন পঙ্গুত্ববরণ করছেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের লক্ষ্মীকোলা কাজীপাড়া গ্রামের কৃষক সুলতান মিয়ার ছেলে শাওন ইসলাম। বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের মানবিক শাখার ছাত্র শাওন। তিনি বলেন, ‘গুলির আঘাতে পঙ্গু হলেও খুনি হাসিনার পলায়নের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। এর থেকে মানসিক শান্তি আর নেই।’শাওনের বাবা সুলতান মিয়া পেশায় একজন কৃষক। মা নাসিমা বেগম গৃহিণী। দুই ভাইয়ের মধ্য শাওন বড়। মা-বাবার স্বপ্ন ছিল শাওন লেখাপড়া শেষে সরকারি চাকরি করে তাদের অভাব-অনটনের সংসারে সুখের হাল ধরবেন। কিন্তু গত জুলাই বিপ্লবে বাম পায়ে গুলিবিদ্ধ হন শাওন। এখন তিনি পঙ্গু অবস্থায় দিনযাপন করছেন। তবুও তার মনে কোনো কষ্ট নেই। পরিবারের সদস্যরা জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়েছে শুনে সবাই ...