সন্ত্রাসীদের ভয়ে বাড়িতে থাকতে পারেনি বৈষম্যবিরোধী ছাত্ররা
চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল সীতাকুণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক অভূতপূর্ব গণজাগরণে রূপ নেয়। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলন ক্রমে সারা শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ে, উত্তাল হয়ে উঠে মহাসড়ক, রেলপথ ও পৌর সদর। ১৬ জুলাই কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র বৈষম্যের প্রতিবাদে ঢাকার সঙ্গে চট্টগ্রামের সংযোগ স্থাপনকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ যানবাহন ও রেলপথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে। কয়েক ঘণ্টা অবরোধ চলাকালে দেশের অন্যতম অর্থনৈতিক লাইফলাইন সম্পূর্ণ অচল হয়ে পড়ে। এই শান্তিপূর্ণ অবরোধ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও সাড়া ফেলতে শুরু করে এবং প্রশাসনকে চাপে ফেলে দেয়। তবে প্রশাসনের পরিবর্তে হামলা চালায় ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা। ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায় শান্তিপূর্ণ মিছিলে, বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের লক্ষ্য করে। ছাত্রদের সূত্র অনুযায়ী, হামলাকারীরা লাঠিসোঁটা, রড, দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদের ওপর হামলা করে। হামলার এক পর্যায়ে আন্দোলনর...