সাহসের আবাবিল

 


সাহসের আবাবিল—

ওরা এলো হঠাৎ করেই, যেন ঘোর বর্ষায় বজ্রের মতো আকাশ ফুঁড়ে নেমে এলো প্রলয়ের ডানায় ভর করে— আর আমাদের নিঃস্ব বুককে ভরিয়ে দিলো মুক্তির বৃষ্টি ঝরিয়ে। কোথা থেকে এলো, কোথায় যে গেলো— তা জানে না কেউ। কিন্তু জানে এই জনপদের প্রতিটি শিরা-উপশিরা, ওদের স্পর্শে কেঁপে উঠেছিলো একবার। ওরা হারায় না। ওরা থাকে জনপদের প্রতিটি স্পন্দনে— প্রতিটি প্রতিরোধে, বিপ্লবে, অভ্যুত্থানে, পিচঢালা রাস্তায়, চোখের পানিতে, মাথায় জড়ানো পতাকায়, ভালোবাসায়, প্রতিজ্ঞায়, প্রাণের গভীরে গেঁথে রাখা শপথে। আমাদের গর্ব, জুলাই যোদ্ধাদের জানাই আমাদের ভালোবাসা আর অবনত শ্রদ্ধা। ইনকিলাব জিন্দাবাদ। জীবনের প্রতিটি চিৎকারে, প্রতিরোধে, এই শব্দ ওদের সাহস আর প্রতিজ্ঞা জড়িয়ে বেঁচে থাকুক, চিরকাল। -পিনাকী ভট্টাচার্য।

Comments

Popular posts from this blog

হে‌লিকপ্টার থেকে ছোড়া গুলিতে শহীদ হন রা‌কি‌বু‌ল

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ জুয়েলের বাবা-মা

একমাত্র উপার্জনকারী সন্তানকে হারিয়ে দিশাহারা পরিবার