Posts

Showing posts from July, 2026

জুলাই গণঅভ্যুত্থান: স্বজনহারাদের জীবনে শুধুই হাহাকার

  ‘আমি কি বিধবা! আমার বিধবা হওয়ার বয়স হইছে, বলেন? আমার মাত্র ২২ বছর বয়স।’ ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকা মেডিকেল কলেজে স্বামীর লাশের সামনে দাঁড়িয়ে হাতজোড় করে এই কথাগুলো বলছিলেন মারিয়া সুলতানা রাখি। কখনো তিনি অঝোরে কাঁদছিলেন, আবার কখনো ক্ষোভে ফেটে পড়ছিলেন। আন্দোলনে গিয়ে স্বামী নাজমুল মারা গেছেন, এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি।২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে মারিয়ার স্বামী নাজমুলের প্রাণ হারানোর ঘটনাটি ছিল তেমনই একটি নির্মম অধ্যায়। জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন অনুযায়ী, এই আন্দোলনে নিহতের সংখ্যা প্রায় ১ হাজার ৪০০ জন। ঘটনার দুই বছর পর ২০২৬ সালেও নিহত ও আহতদের পরিবারগুলো সেই তীব্র কষ্ট বয়ে বেড়াচ্ছেন। ‘হাজবেন্ডকে আমার খুব প্রয়োজন ছিল’ দুই বছর কেটে গেলেও স্বামী নাজমুলের জন্য মারিয়া সুলতানার হাহাকার একটুও কমেনি। মারিয়া জানান, যখন তার বয়স ছয় বছর, তখন তার বাবা মারা যান। কোনো ভাইও ছিল না। তাই স্বামীই ছিল তার একমাত্র অভিভাবক। ওই দিন মারিয়ার দুই বছর বয়সি কন্যাসন্তানের বয়স এখন চার বছর। সে এখনো জানে না তার বাবা আর নেই। মেয়ে সারাক্ষণ বাবাকে খোঁজে এবং অন্য বাচ্চাদের দেখে ফুফ...

৪ আগস্ট ছাত্রদের রক্ষায় ঢাল হয়ে ওঠে সেনাবাহিনী

  চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ৪ আগস্ট বন্দরনগরী চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন তুঙ্গে উঠেছিল। ওই দিন আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সর্বশক্তি নিয়ে মাঠে নামলেও পিছু হটতে বাধ্য হয়। আন্দোলনকারীদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর বিরল ঐক্য গড়ে ওঠে সেদিন। ছাত্রদের দাবির সঙ্গে একমত পোষণ করে সেনাসদস্যরা সেদিন ছাত্রদের রক্ষায় ঢাল হয়ে থাকেন। এমনকি প্রকাশ্যে ছাত্রদের পক্ষে অবস্থান নেন তারা।ওই দিন নগরীর নিউ মার্কেট, আমতল, এনায়েত বাজার, লাভলেইন, ফলমন্ডি, বিআরটিসি, লালখান বাজার, টাইগারপাস, মেহেদীবাগ, দামপাড়া, জিইসি মোড়, আন্দরকিল্লা এলাকাসহ পুরো শহর ছিল রণক্ষেত্র। ৪ আগস্ট রোববার ভোর থেকে শিক্ষার্থীরা জনতাকে সঙ্গে নিয়ে ছোটপুল ও নিউ মার্কেট এলাকা নিয়ন্ত্রণে নেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত অসহযোগ আন্দোলন ‍কর্মসূচির বিরুদ্ধে আওয়ামী লীগ পাল্টা অবস্থান কর্মসূচি দেয়। সকাল ১০টার দিকে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করলে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে মুহূর্তেই ত্রিপক্ষীয় সংঘর্ষ শুরু হয়। পুলিশ ও আওয়ামী ক্যাডাররা একসঙ্গে ছাত্র-জনতার ওপর হামলা ও গ...

বৃষ্টি ভেজা আগুন: বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের একদফা

  লাল জুলাইয়ে আমাদের ভেতর কী যেন একটা হয়েছিলো। ভয়লেশহীন, জীবন্মৃত, আবেগশূন্য অথচ দৃঢ় প্রতিজ্ঞ। বুকে ছিল প্রত্যয়, মুখে বজ্র স্লোগান আর জীবন বাজী রাখার অসীম হিম্মত। সম্বল এটুকুই। জুলাইয়ে খুনি হাসিনার নির্মম গণহত্যা দেখে আমরা যখন ভাবলেশহীন, একটা বিষয়ে আমাকে ভয়ানক পীড়িত করে। খেয়াল করলাম বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা স্মরণকালের এই ভয়ানক এই রাষ্ট্রীয় কিলিংয়ের নিন্দায় রাজপথে সরব, কেবল কবি লেখকদের সম্মিলিত ও দৃশ্যমান কোন প্রতিবাদ নাই। জাতির সংকটে কাণ্ডারি কবি- লেখকদের কলমের বন্ধ্যাত্ব আর বোবা জবান কী কৈফিয়ত দেবে আগামীর কাছে?বিষয়টা ভয়ানক অবাক করলো। কয়েকজনের সাথে পরামর্শ করলেও তারা সাহস দিলেন না। এমনিতেই আমার জানা আছে, ঢাকার লেখকরা একটু ভীরু ও সুবিধাপন্থী। কলমে কেউ কেউ খুব শক্তিমান, কিন্তু রাজপথে নামতে নারাজ; বুক কাঁপে। অনেকটা ‘যুদ্ধ যুদ্ধ যুদ্ধ চাই, যুদ্ধ থাকলে আমি নাই’ টাইপের। কাপুরুষতা, স্বার্থ ভাবনা, নোংরা দলবাজি, গোষ্ঠী দ্বন্দ্ব আর ক্ষমতার অন্ধ পদলেহন কারও কারও নিত্যকর্ম। জুলাইজুড়ে দেশজুড়ে নির্মম হত্যাকাণ্ড, গুম, আটক আর নিপীড়ন চলতেই থাকলো। রাজপথে লাশ পড়ছে। রক্ত ঝরছেই। স্বজন হারাদের কান্...

ডিবি থেকে মুক্ত ছয় ছাত্রনেতা, নিহতদের স্মরণ করে প্রতিরোধের বার্তা

  ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ছয় ছাত্রনেতাকে ২০২৪ সালের ১ আগস্ট (৩২ জুলাই) ছেড়ে দেওয়া হয়। তাদের মধ্যে কেউ ছয়দিন, কেউ পাঁচদিন আবার কেউ চারদিন ডিবি হেফাজতে ছিলেন। সেদিন দুপুর দেড়টার দিকে কালো রঙের দুটি গাড়িতে করে তাদের নিজ নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়। সমন্বয়কদের পরিবার জানায়, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের এক কক্ষে দীর্ঘ সময় ছিলেন এবং সবাই ৩২ ঘণ্টা টানা অনশনে ছিলেন। নাহিদের মা মমতাজ নাহার সেদিন গণমাধ্যমে বলেন, তার ছেলে আগে থেকেই অসুস্থ ছিল, এখন বাসায় রেখে চিকিৎসা চলছে। নুসরাত তাবাসসুমকে আলাদাভাবে রাখা হয়েছিল। তিনি ৩২ ঘণ্টা অনশনে ছিলেন। পুলিশের পক্ষ থেকে অনশনের বিষয়ে তখন কোনো মন্তব্য পাওয়া যায়নি।মুক্তির পর সারজিস আলম ছয় সমন্বয়কের পক্ষে ফেসবুকে লিখেছিলেনÑ‘ছয়দিন ডিবি হেফাজতে আটকে রাখা যায় কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্মকে আটকানো সম্ভব নয়। যতদিন জুলুম চলবে, ততদিন আন্দোলন চলবে।’ এই স্ট্যাটাস লেখার কিছুক্ষণ পরই তার ফেসবুক অ্যাকাউন্ট অকার্যকর হয়ে যায়। গত বছরের ১৯ জুলাই মধ্যরাতে খিলগাঁও থেকে নাহিদকে তুলে নেওয়া হয়। একদিন পর গুরুতর আহতাবস্থায়...

ছয় সমন্বয়কের সঙ্গে ডিবি কার্যালয়ে দেখা করেন পরিবারের সদস্যরা

  কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারি দমন-পীড়ন এবং ছাত্রদের বিরুদ্ধে নৃশংসতা দেশের গণতান্ত্রিক অধিকার এবং মানবাধিকারের প্রতি সরকারের আক্রমণ হিসেবে স্পষ্ট হয়ে উঠেছিল। ছয় সমন্বয়ককে তুলে নিয়ে রাখা হয়েছিল ঢাকা মহানগর পুলিশের (ডিবি) হেফাজতে। আন্দোলনকারীদের দাবি, সুষ্ঠু তদন্ত বা আইনি ভিত্তি ছাড়াই তাদের আটক করা হয়। এ ধরনের নিপীড়নকে সরকারি নির্যাতনের স্পষ্ট উদাহরণ হিসেবে দেখা হয়েছিল। পরে ছয় সমন্বয়কের পরিবারের সদস্যরা গত বছরের ২৯ জুলাই ডিবি কার্যালয়ে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের ভালো অবস্থায় থাকার কথা জানান। তবে শিক্ষার্থীরা অভিযোগ করেন, আটকের পর তাদের বিবৃতি দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। অপরদিকে ডিবি কর্মকর্তাদের দাবি, নিরাপত্তা নিশ্চিত করতে তাদের হেফাজতে রাখা হয়েছে। কিন্তু ডিবির এই ব্যাখ্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এরই মধ্যে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস এম মাসুদ হোসাইনের বেঞ্চ সরকারের পদক্ষেপের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেন। আদালতের মন্তব্য, জাতিকে নিয়ে মশকরা করবেন না। সরকারের পক্ষ থেকে ছয় সমন্বয়কের খাবার-দাবারের ছবির প্রচার এবং অসৌজন্যমূলক আচরণের বিষয়েও হতা...