Posts

Showing posts from November, 2026

‘ছেলের লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না, কাঁদলে লাশ গায়েব করে দেব’

  জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন রিকশাচালক ইমন। মা তাকে আন্দোলনে যেতে বারণ করলে তিনি বলেন, ‘আমার বয়সী ছেলেদের কীভাবে মেরে ফেলছে; আমি কেন আন্দোলনে যাব না।’ পরে আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি। তার লাশ বাসায় নিয়ে এলে আওয়ামী লীগের একজন হুমকি দিয়ে বলেন, ‘ছেলের লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না; কাঁদলে লাশ গায়েব করে দেব।’ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শহীদ ইমনের মা কুলসুম বেগমের জবানবন্দিতে ঘটনার হৃদয়বিদারক বর্ণনা উঠে আসে।জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে পঞ্চম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তিনি। জবানবন্দিতে শহীদ ইমনের মা কুলসুম বেগম বলেন, আমার বর্তমান বয়স ৪২ বছর। আমি শহীদ ইমনের মা। ইমনের বয়স ছিল ১৪ বছর। সে রিকশা চালাত এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে যেত। ২০২৪ সালের ১৯ জুলাই ইমন আন্দোলনে যায়। ওই দিন আমার মেয়ের ভাসুর গুলিতে মারা যায়। সেদিন রাতে কারফিউ জারি করা হয়। আমি আমার ছেলেকে আন্দোলনে যেতে নিষেধ করি। তখন সে শহীদ ইয়ামিন হত্যা...