Posts

Showing posts from September, 2026

স্বামী জুলাই বিপ্লবে শহীদ, স্ত্রী সাক্ষ্য দিতে এলে মেয়েকে ধর্ষণ, অপমানে আত্মহত্যা

  জুলাই বিপ্লবে ছাত্রজনতার আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন জসিম উদ্দিন। স্বামীর বিচারে ট্রাইব্যুনালে মামলার তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিতে আসেন স্ত্রী। এতে ক্ষুব্ধ হয়ে মেয়েকে ধর্ষণ করে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা। ঘটনা জানাজানি হলে অপমানে ও মানসিক ট্রমায় আত্মহত্যা করে মেয়ে। আওয়ামী বর্বরতার শিকার হয়ে এভাবেই একটি পরিবার ধ্বংস হয়ে যায়। স্বামী-সন্তান হারিয়ে একবুক হাহাকার নিয়ে বিচারের অপেক্ষায় দিন পার করছেন স্ত্রী। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ স্বামী ও সন্তানহারা রুমা বেগমের জবানবন্দিতে ঘটনার রোমহর্ষক বর্ণনা উঠে আসে।জুলাই বিপ্লবে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যা ঘটনায় ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে সপ্তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তিনি। জবানবন্দিতে রুমা বেগম বলেন, আমি শহীদ জসিম উদ্দিনের স্ত্রী। আমার বর্তমান বয়স আনুমানিক ৪১ বছর। আমার স্বামী মানবিক উন্নয়ন কেন্দ্র ‘পদক্ষেপ’ এনজিওতে ড্রাইভার হিসেবে চাকরি করতেন। তিনি ১৮ জুলাই আন্দোলনে অংশ নিয়ে ধাওয়া খেয়ে ফিরে আসেন। ওইদিন তিনি ধানমন্ডির কোনো এক জায়...