Posts

‘তোমার সাগরের জন্য না, লক্ষ সাগরের জন্য দোয়া কোরো, মা’

Image
  ‘বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে। ছেলে সাগর ফোনে জানায়, “আব্বু আমাদের এখানকার অবস্থা ভালো না। আমাকে বিকাশে এক হাজার টাকা পাঠাও।” আমি তখন কলাম, মণিরে সাবধানে থাইকো। ফোনের কথা শেষ করেই নারুয়া বাজারে যাই। বিকাশে টাকা পাঠিয়ে সাইকেলে বাড়ি ফিরতে ফিরতে টাকা পাইছে কি না নিশ্চিত হতে ফোন করি, কিন্তু ফোন আর ধরে না। তখন থেকে আমার বুকটা কেমন যেন করছিল।’ ‘মাগরিবের নামাজ শেষ করে সালাম ফেরানোর সময় পকেটের ফোন বাইজা ওঠে। মনটা কেমন যেন আঁতকে ওঠে। আমার মেয়ে মুসমি ফোন করে বলে, “আব্বু বাড়ি আইসো।” বাড়ি আইসা দেখি সব এলোপাতাড়ি। কেউ কিছু বলছে না। বড় ভাইয়ের বড় জামাতা রঞ্জু এদিক-ওদিক করছে। পরে আমার এক নাতি বলছে, বাবাইর (সাগর) মাথায় গুলি লাগছে, হাসপাতালে আছে।’ কথাগুলো বলছিলেন ঢাকার মিরপুর–১০ নম্বর গোলচত্বরে ১৯ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত সাগরের বাবা কৃষক তোফাজ্জল হোসেন। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের দরিদ্র কৃষক তোফাজ্জল হোসেন। ছেলে সাগর আহম্মেদ (২২) মিরপুর সরকারি বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০ জুলাই সন...

শারীরিক প্রতিবন্ধী কুরমান শেখ হাতজোড় করে জীবন ভিক্ষা চেয়েছিলেন

Image
  ‘আমার আব্বুর কী দোষ ছিল? আব্বু শারীরিকভাবে অসুস্থ। সংঘর্ষ দেখে দোকান বন্ধ করে তিনি বাসায় ফিরছিলেন। বারবার দুই হাতজোড় করে জীবন ভিক্ষা চেয়ে আকুতি করেছিলেন। তিনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না, স্বাভাবিকভাবে চলাচল করতেও পারেন না। অসুস্থ বলা সত্ত্বেও তাঁকে কেন গুলি করে মারল? আমার আব্বুরে এখন কই পাব?’ কথাগুলো বলছিলেন ২০ জুলাই ঢাকার সাভার বাসস্ট্যান্ডে গুলিতে নিহত ক্ষুদ্র ব্যবসায়ী কুরমান শেখের (৪৯) মেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিতু আক্তার। গতকাল রোববার রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া রেললাইনের পাশে চাচা ছাত্তার শেখের বাসায় কথা হয় মিতুর সঙ্গে। মিতুর বাবা নিহত কুরমান শেখ কালুখালী উপজেলার পূর্ব রতনদিয়া গ্রামের বাসিন্দা। কুরমান শেখের পরিবার সূত্রে জানা গেছে, কালুখালীর রতনদিয়া রেললাইনের পাশে জরাজীর্ণ টিনের ঘর ছাড়া তাঁর কোনো সম্পদ নেই। দেড় দশক ধরে ঢাকার সাভার বাসস্ট্যান্ডে একটি ছোট্ট ঘরে দৈনিক ভাড়া ভিত্তিতে মুরগির ব্যবসা করতেন। সাভার মাছবাজারের পেছনে ভাড়া বাসায় স্ত্রী শিল্পী খাতুন, ছেলে রমজান শেখ ও মেয়ে মিতু আক্তারকে নিয়ে বাস করতেন তিনি। ছেলে রমজান শেখ (২২) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লো...

‘ছেলেটাও গুলি লেগে মারা গেল, আমার মতো অভাগী আর কেউ নেই’

Image
  প্রায় ২০ বছর আগে নাছিমা বেগমের স্বামী নিখোঁজ হন। ঢাকায় বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করে দুই ছেলেকে বড় করেছেন। বড় ছেলে বেসরকারি কোম্পানিতে চাকরি শুরু পর তিনি গ্রামের বাড়িতে চলে আসেন। ছেলের আয়েই সংসার চলছিল। কিন্তু সেই ছেলে ঢাকায় কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। স্বামীর পর ছেলেকে হারিয়ে এখন অকূল পাথারে নাছিমা বেগম। নাছিমা বেগমের (৪৫) বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের সূর্যপুর গ্রামে। কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে ঢাকার গোপীবাগে ২০ জুলাই তাঁর বড় ছেলে কাদির হোসেন (২৫) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তাঁর ছোট ছেলে শহিদুল ইসলাম (২২) ঢাকা রায়েরবাগে বই বাঁধাইয়ের কাজ করেন। গতকাল মঙ্গলবার সূর্যপুর গ্রামে গিয়ে কথা হয় নাছিমা বেগমের সঙ্গে। তিনি জানান, ২০ জুলাই সন্ধ্যা সাতটার দিকে মেসের বন্ধুদের সঙ্গে নাশতার জন্য বের হন কাদির। এ সময় চারদিকে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ হচ্ছিল। গলি থেকে সড়কে উঠতেই কাদিরের পিঠে গুলি লাগে। রাত তিনটায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিন মারা যায়। ২১ জুলাই রাতে গ্রামে তাঁকে দাফন করা হয়। কথা বলতে বলতে কেঁদে ওঠেন নাছিমা; চোখ মুছতে মুছতে বলেন, ‘স্বামী ...

‘আমার বাবা তো আন্দোলনে যায়নি, কেন গুলি করা হলো’

Image
  ভ্যানে করে দোকানে দোকানে মালামাল পৌঁছে দিয়ে যা আয় করতেন, তা দিয়েই চার সদস্যের সংসার চালাতেন জাহাঙ্গীর হোসেন মৃধা (৫১)। কোটা আন্দোলন ঘিরে সংঘাতমুখর পরিস্থিতিতে চার দিন তিনি ভ্যান চালাতে পারেননি। তাই বাধ্য হয়েই ১৯ জুলাই সকালে ভ্যান নিয়ে বের হন জাহাঙ্গীর। পরিকল্পনা ছিল সবজি কিনে, তা বিক্রি করে চাল-ডাল কিনে বাসায় ফিরবেন। এ জন্য তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় যান। সেখানে সকাল ১০টার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান জাহাঙ্গীর। জাহাঙ্গীর হোসেনের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামে। ওই গ্রামের মঈনুদ্দিন মৃধার ছেলে তিনি। চার ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন জাহাঙ্গীর। দরিদ্র পরিবারের সন্তান। পৈতৃক সূত্রে মাত্র দেড় শতাংশ জমির মালিক ছিলেন তিনি। যেখানে ঘর উঠিয়ে থাকার মতো সামর্থ্য ছিল না। তাই স্ত্রী লাইজু বেগমকে নিয়ে পাড়ি জমান ঢাকায়। বছরে এক-দুইবার বাড়ি আসতেন জাহাঙ্গীর। বাড়িতে নিজের ঘর না থাকায়, থাকতেন একই গ্রামে শ্বশুর মো. মোসলেম জোমাদ্দারের বাড়িতে। গতকাল সোমবার দুপুরে দ্বিপাশা গ্রামে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে পুকুরপাড়ে জাহাঙ্গীর আলমের কবর। ১৯ জুলাই রাতে জানাজা শেষে প...

পায়ের গুলি বের হলেও হাঁটতে পারছেন না বেল্লাল

Image
  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে দুই পায়েই গুলি লেগেছিল তরুণ মো. বেল্লাল ইসলামের। সেই গুলি বের করা হলেও এখনো হাঁটতে পারছেন না তিনি। বাড়িতে বিছানায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছেন। অভাবের সংসারে এখন ওষুধ কিনতেই হিমশিম খাচ্ছে তাঁর পরিবার। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও উন্নত চিকিৎসা করাতে পারছেন না বেল্লাল। বেল্লালের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া গ্রামে। বৃহস্পতিবার দুপুরে সেখানে গিয়ে কথা হয় বেল্লাল ইসলামের (২০) সঙ্গে। ২০২২ সালে এইচএসসি পাসের পর আর্থিক অনটনে স্নাতকে (বিএ) ভর্তি হওয়া হয়নি বেল্লালের। তবে উচ্চশিক্ষিত হওয়ার ইচ্ছা নিয়ে মাস ছয়েক আগে ঢাকায় গিয়েছিলেন। ছোটখাটো কাজ করে নিজের পড়াশোনার খরচ জোগাড়ের পাশাপাশি পরিবারের আয়ের সহযোগী হওয়ার চেষ্টা করছিলেন। রামপুরা টেলিভিশন ভবন এলাকার একটি নার্সিং হোমে চাকরি করছিলেন বেল্লাল। বেল্লালের বাবা মো. আলাউদ্দিন গাজী পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। মা সোসা. নাজমা বেগম গৃহিণী। এক ভাই ও এক বোনের মধ্যে বেল্লাল ছোট। গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে বেল্লাল ইসলাম বলেন, ছাত্রদের যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে পরিবারের কাউকে না জানিয়েই বৈষম্যবিরোধী ...

উন্নত চিকিৎসা হচ্ছে না গুলিবিদ্ধ সুমনের

Image
  বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার কদমতলী এলাকায় গুলিবিদ্ধ হন সুমন ব্যাপারী (৩৫)। অস্ত্রোপচার হয়েছে; তবে তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না। পাইপের মাধ্যমে তাঁকে প্রস্রাব করতে হচ্ছে। সুমন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। আয়ের পথ বন্ধ হওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। এদিকে আর্থিক অনটনে সুমনের উন্নত চিকিৎসা হচ্ছে না। সুমন ব্যাপারীর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামে। বাবা আবদুল গনি ব্যাপারী মারা গেছেন। স্ত্রী, দুই ছেলে–মেয়ে ও মাকে নিয়ে তাঁর সংসার। ছয় ভাইবোনের মধ্যে সুমন দ্বিতীয়। বসতভিটার ৫ শতক জমি ছাড়া আর কিছু নেই তাঁদের। এক যুগ আগে সুমনের বাবা আবদুল গনি ব্যাপারী মারা যান। এলাকায় দিনমজুরের কাজ করতেন সুমন। প্রায় সাত বছর আগে তিনি ঢাকায় যান; কাজ শুরু করেন রায়েরবাগ এলাকার মশার কয়েল তৈরির একটি কারখানায়। ওই কারখানার মেসেই তিনি থাকতেন। তাঁর পরিবারের সদস্যরা থাকতেন গ্রামের বাড়িতে। সুমন জানান, ১৫ জুলাই থেকে আন্দোলনে অংশ নিচ্ছিলেন। ১৯ জুলাই বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কদমতলী থানার কাছে যান। ওই মিছিলে তিনিও ছিলেন। থানার কাছে পৌঁছালে পুলিশ গুলি ছোড়ে।...

‘পিও বাবাকে ফোন দাও’

Image
  চার বছরের সাদিরা জামান এখনো যুক্তবর্ণ ভালোভাবে উচ্চারণ করতে পারে না। তবে তার এই আধো উচ্চারণ আরও বেশি শ্রুতিমধুর। বাবার ডাকনাম ধরে ‘পিও (প্রিয়) বাবা’ ডাক ছিল বাবা তাহির জামানের কাছে মধুর। বাবা ঘুমালে কাউকে ডাকতে দিত না। বলত, ‘পিও বাবা ঘুমায়।’ গত রোববার বুলেটবিদ্ধ নিথর বাবাকে দেখেও সাদিরার মুখে এ বাক্যই ছিল, ‘পিও বাবা ঘুমায়।’ কয়েক দিন ধরে বাবার সঙ্গে কথা হয় না। দাদিকে বলে, ‘পিও বাবাকে ফোন দাও।’ ছোট্ট সাদিরার এ কথাগুলো বলছিলেন দাদি সামসি জামান। আলোকচিত্রী তাহির জামান (২৮) ছিলেন তাঁর একমাত্র ছেলে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ১৯ জুলাই তাহির জামান রাজধানীর গ্রিন রোডে গুলিতে নিহত হন। ঘটনার এক দিন পর তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে সংগ্রহ করেন তাঁর স্বজন ও বন্ধুরা। রোববার বিকেলে রংপুরে তাঁকে দাফন করা হয়। তাহির জামান একাধিক গণমাধ্যমে আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন। তিনি তথ্যচিত্র নির্মাণ করতেন; ছবি আঁকতেন। সর্বশেষ কাজ করতেন  দ্য রিপোর্ট –এ। কয়েক দিন আগে সেই চাকরি ছেড়ে দেন। এ মাসেই নতুন কোনো কর্মস্থলে যোগ দেবেন বলে জানিয়েছিলেন মাকে। তাহির জামানের মা রংপুর শহরের জুম্মাপাড়ায়...