সারা শরীরে গুলি নিয়ে ধুঁকছেন রাজীব
রাজবাড়ীর রাজীব খানের শরীর থেকে ৩০টির মতো গুলি বের করা হয়েছে । এখনও কানের লতির নিচে, ঘাড়ে, গলায়, হাতের কব্জি এবং স্পর্শকাতর স্থানে গুলি রয়ে গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফরিদপুর জনতা ব্যাংক মোড়ে ছাত্র-জনতার মিছিলে গুলি করে পুলিশ। আহত রাজীব সর্বাঙ্গে গুলি নিয়ে ধুঁকছেন। বড় ক্ষতির আশঙ্কায় চিকিৎসক আর অপারেশন করতে ভয় পাচ্ছেন। রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ধুলিয়াট গ্রামের নজরুল ইসলামের ছেলে রাজীব খান (২৮) । ফরিদপুরে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ৪ আগস্ট ঘটনার দিন তিনি আলীপুর গোরস্তান এলাকা থেকে ছাত্র-জনতার মিছিলে যোগ দেন। মিছিল ফরিদপুর জনতা ব্যাংক মোড়ে গেলে অতর্কিত হামলা চালিয়ে পুলিশ গুলি করে। রাজীবের শরীরের বিভিন্ন স্থানে ৪০-৪৫টি শটগানের গুলি লাগে। তিনি বলেন, পুলিশের গুলিতে ঘটনাস্থলে ১৪-১৫ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। আমি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হই। কিন্তু পুলিশের গ্রেপ্তার আতঙ্কে রাত ১০টার দিকে হাসপাতাল ছেড়ে দিই। শরীরের বিভিন্ন স্থানে এখনও ১০ গুলি রয়ে গেছে। চিকিৎসার জন্য ছুটছেন বিভিন্ন প্রান্তে। পারিবারিকভাবে অসচ্ছল হওয়ায় চিকিৎসা নিয়ে রয়েছেন দুশ...