Posts

শহীদ পিতার অপেক্ষায় পথ চেয়ে আছে অবুঝ দুই সন্তান

Image
  আমার সন্তান দেশের জন্য জীবন দিয়েছে, এতে গর্ব আর অহংকার করি। আর খুনি হাসিনার যেন কঠিন বিচার হয়। আমি যেন হাসিনার শাস্তি নিজ চোখে দেখে মরতে পারি। বলছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ রনির মা। বৈষম্যবিরোধী আন্দোলনে যখন চরমে তখন ঢাকার সাভারে অবুঝ দু’শিশু সন্তান, স্ত্রী ও বিধবা মায়ের কথা অমান্য করে সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণ করে শহীদ হন যুবক রনি মিয়া (২৭)। পেশায় একজন রিকশাচালক রনি মিয়ার বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদশ গ্রামে। জীবন জীবিকার চাহিদা মেটাতে ও একমাত্র বিধবা মায়ের হাল ধরতে ঢাকার সাভারে গিয়ে ভাড়া বাড়িতে থেকে অটো রিকশা চালাতেন তিনি। পাঁচ বছর আগে রনির পিতা দিলবর হোসেন স্ট্রোক করে মারা যান। তারপর থেকেই পুরো সংসারের হাল ধরেছিলেন রনি। বিধবা মা, স্ত্রী ও দুই অবুঝ সন্তান ইয়াসিন ও ইভানকে নিয়ে রনির অভাবের সংসার।স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনে যখন সমগ্র ঢাকা উত্তপ্ত তখন মা ও স্ত্রীর আদেশ অমান্য করে স্বাধীন একটি নতুন রাষ্ট্রের আশায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে রনি। দুপুরের খাবারের জন্য একমুঠো চাল ছিল না। তার স্ত্রী পেটের ক্ষুধা নিবারণের জন্য রনিকে ত...

ইঞ্জিনিয়ার হয়ে পরিবারের হাল ধরা হলো না ওমরের

Image
  পুলিশের টিয়ারগ্যাস ও রাবার বুলেটে ১৮ জুলাই আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ওমর বিন নুরুল আবছার। বুলেটের ক্ষত না শুকাতেই আবারো নামেন আন্দোলনে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে হাসিনা পালানোর পর ঢাকার উত্তরায় যোগ দেন আনন্দ উৎসবে। সেই উৎসবেই পুলিশের গুলিতে নিহত হন তিনি। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিমিষেই চুরমার হয়ে যায়। পরিবারের হালও ধরা হলো না তার। দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডির ২ নম্বর ওয়ার্ডের নুরুল আবছার ও রুবি আখতারের ছেলে ওমর। ওমরের বড় ভাই হেলাল উদ্দিন জানান, সে ছিল দুর্দান্ত মেধাবী। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বাংলাদেশ এয়ার লাইন্স ট্রেনিং সেন্টারে (বিএটিসি) পড়ছিল সে। উত্তরায় বন্ধুদের সঙ্গে থাকত। তিন বছরের কোর্সের ১৩টি মডিউলের মধ্যে ১২টি শেষ করেছিল। এরই মধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সে পেয়েছিল কাজের সুযোগ। হেলাল বলেন, কিন্তু ঘাতকের বুলেট ওমরকে ক্ষত-বিক্ষত করে দিল। ওমরের সঙ্গে সঙ্গে মৃত্যু হলো আমাদের পুরো পরিবারের স্বপ্নের। আমার ভাই দেশ ও দশের জন্য জীবন দিয়েছে, আমরা চাই দেশটা ভালো থাকুক। আমার ভাই ওমরসহ এই আন্দোলনে ...

বিষাদের ঈদ কেটেছে শহীদ নূরের পরিবারে

Image
  ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের খবর পেয়ে ৫ আগস্ট দুপুর তিনটার দিকে উত্তরায় সহযোদ্ধাদের সঙ্গে উল্লাস করতে করতে রাজপথে নামে সামিউ আমান নূর। সেখানেই গুলিতে আহত হয়ে হাসপাতালে প্রাণ ত্যাগ করে সে। নূরের মা শাহনূর আমান বলেছেন, ‘আমার আদরের নূরের কত স্বপ্ন ছিল বিজ্ঞানী হবে, দেশের বাইরে যাবে, বড় দেশের নাগরিক হবে। একটা গুলি আমার কলিজার টুকরার সব স্বপ্ন শেষ করে দিল। তিনি বলেন, নূর তার বড় দুই বোনকে প্রায়ই বলত, আমার নামেই সবাই তোমাদেরকে চিনবে। তা আর হলো না। মা শাহনূর বলেন, আদরের ছেলেকে হারিয়ে কিভাবে মুখে খাবার তুলি, নূরবিহীন বাড়িটা খাঁ খাঁ করছে, এবারই প্রথম বিস্বাদ ঈদ কেটেছে আমাদের। এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। কিশোর নূর টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার পরিবার টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার কাজী নজরুল ইসলাম সড়কের নিজ বাড়িতে বসবাস করেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাঘমারায়। নূর সবার ছোট। আফরিন আমান ও আফসানা আমান নামের দুই বোনের আদরের ছোট ভাই সে। মাত্র ১৩ বছর বয়সি নূর ছিল নম্র, ভদ্র, মেধাবী, ইংরেজিতে পারদর্শী। ছাত্র-জনতার আন্দোলনে রাজপথের লড়া...

জানালার সামনে দাঁড়াতেই গুলি এসে লাগে

Image
  ‘পুরুষ মানুষ আমি। আমি তো কাঁদতে পারি না। বুক ফেটে যায়। আমি শুধু অপেক্ষায় আছি ওর সঙ্গে কথা বলার জন্য। কবে মরব, কবে ওর সঙ্গে দেখা হবে। ওতো শুধু আমার মেয়ে ছিল না, ছিল আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। তাকে হারাইয়া ফালাইছি। এ কষ্ট আমি কারে বোঝাই। আপনারা সাংবাদিকরা ফোন করেন, আর এর মধ্য দিয়ে আমার মেয়ের কথা আরো বেশি মনে করাইয়া দেন।’ এভাবেই আমার দেশ’র কাছে নিজের কষ্টের কথাগুলো তুলে ধরেছিলেন জুলাই বিপ্লবে শহীদ মেহেরুন নেছা তানহার বাবা মো. মোশাররফ হোসেন। চব্বিশের জুলাই বিপ্লবে আন্দোলন করতে গিয়ে নির্মম নির্যাতনে নিহত হন মামাতো ভাই রাব্বি। ভাইয়ের হত্যার প্রতিবাদে মাঠে নামে মেহেরুন। শুধু ভাই হত্যার জন্যই নয়, সে দিন তার প্রতিবাদ হয়ে ওঠে দেশের আপামর জনগণেরই অভিব্যক্তি। ১৫ বছরের জমে থাকা ক্ষোভ, শোষণ-শাসন ও অনিয়মের বিরুদ্ধে মানুষের কণ্ঠগুলো যেন একযোগে প্রতিবাদী হয়ে উঠছে। এ দিকে আন্দোলন শেষ করে বাসায় ফেরেন মেহেরুন। কিন্তু তার সেই ফেরা স্থায়ী হয়নি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের ছত্রচ্ছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসী, বেপরোয়া র‌্যাব-পুলিশের গুলিতে রাজধানীর নতুনবাজারে ৫ আগস্ট সন্ধ্যায় শহীদ হন মেহেরুন। জুলাইয়ে ফ্যাসিস...

নাহিদকে বড় আলেম বানানোর স্বপ্ন ছিল

Image
  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়লে তখন সব বাধা উপেক্ষা করে আন্দোলনে যোগদান করে মাদরাসা শিক্ষার্থী নাহিদুল ইসলাম। খুলনার একটি মাদরাসার ছাত্র নাহিদ শিক্ষকদের বাধা উপেক্ষা করে নিয়মিত আন্দোলনে থাকায় তাকে ঢাকায় নিয়ে আসেন বড় ভাই মুফতি নাইমুল ইসলাম। কিন্তু ঢাকায় এনেও তাকে ঘরে রাখা যায়নি। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিজয় মিছিলে যোগ দিয়ে রাজধানীর আদাবর থানা পুলিশের গুলিতে শহীদ হয় সে। এরপর পুড়িয়ে ফেলার জন্য আগুনে ফেলা হয় নাহিদসহ চারজনের লাশ। তার সঙ্গে থাকা সহযোদ্ধা মেহেদি হাসান এসব তথ্য জানিয়েছেন। দুই মাসের ব্যবধানে ২০১৭ সালে বাবা মাওলানা আবদুল আজিজ ও মা নাছিমা আজিজকে হারায় নাহিদ। এরপর বেড়ে ওঠে বড় ভাই মাদরাসায়ে মাদীনাতুল উলুমের অধ্যক্ষ মুফতি নাইমুল ইসলামের কাছে থেকে। ছোট ভাইকে বিখ্যাত আলেম বানাতে খুলনায় মাদরাসাতুল কুরআন আল আরাবিয়ায় মাদানি নেসাবে ভর্তি করান। অপরদিকে দক্ষিণ আফ্রিকায় বসবাস করা নাহিদের বড় বোন সাদিয়া সুলতানা জোহানেসবার্গের দারুল উলুম জাকারিয়া মাদরাসায় পড়ানোর জন্য তাকে সেখানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তাদের সে স্বপ্ন আর ...

নবাবের পুলিশ হওয়ার স্বপ্ন কেড়ে নিলো পুলিশের বুলেট

Image
  বৈষম্যবিরোধী আন্দোলনে ২০২৪ সালের ১৮ জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচির সমর্থনে মদন উপজেলার সাধারণ শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে মদন সরকারি কলেজ মোড়ে জড়ো হতে থাকে। একই সঙ্গে পুলিশও সেই স্থানে অবস্থান নেয়। ঐ দিন সকাল ১১টার দিকে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে আসতে থাকে। পুলিশ ডাক বাংলো মোড়ে ব্যারিকেড দেয়। পুলিশের ব্যারিকেড ভেঙ্গেই শিক্ষার্থীরা মিছিল নিয়ে পাবলিক হলের দিকে রওনা হয়। একই সময় আন্দোলনের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল বের করে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন। দু’টি মিছিল উপজেলা খাদ্য গুদামের সামনে মুখোমুখি হলে প্রশাসন ছত্রভঙ্গ করে আলাদা করে দেয়। পরে শিক্ষার্থীরা শহীদ আব্দুল কদ্দুছ মগড়া সেতুর পূর্ব পাড়ে অবস্থান নেয়। এরপর শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। পুলিশের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের নেতাকর্মীরা সংঘর্ষে যোগ দেয়। এ সময় পুলিশের গুলিতে আহত হন মেহেদী হাসান নবাব। এ ছাড়াও সেই সময় আরো ১২/১৩ জন গুলিবিদ্ধসহ অর্ধশত মানুষ আহত হয়। এমনি একজন টগবগে যুবক মেহেদী হাসান নবাব। নেত্রকোনার জেলা শহরের একটি কলেজে অনার্সে অধ্যয়নরত। স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে...

গুলিতে মগজ ছিটকে যায় নাঈমার

Image
  ‘বুলেট মাথার ভেতর দিয়ে ঢুকে নাঈমার মাথার মগজ ছিটকে বের হয়ে আসে, আর সেই মগজ আমার হাতে লেগে যায়। নিজের সন্তানের নির্মম বীভৎস মৃত্যু আমি কী করে ভুলে যাব। পুলিশ ইচ্ছে করে পাঁচতলায় আমার মেয়েকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। আমি নিজে দেখেছি পুলিশ বাসার দিকে তাক করে গুলি ছুড়ছে। আমি বুঝে উঠতে পারিনি। কিছু বুঝে ওঠার আগেই মেয়ে মাটিতে লুটিয়ে পড়েছে।’ কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন জুলাই বিপ্লবে প্রথম নারী শহীদ নাঈমা সুলতানার মা আইনুন নাহার। নাঈমা সুলতানার বয়স ১৬ বছর। মাইলস্টোন স্কুলের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। রাজধানী উত্তরার ৭ নম্বর সেক্টরে একটি ভাড়া বাসায় থাকত নাঈমারা। তাদের তিন ভাই-বোনকে নিয়ে মা আইনুন নাহার থাকতেন এই বাসায়। বাবা পল্লিচিকিৎসক, গ্রাম থেকে যাওয়া-আসার মধ্যে থাকেন। ভবনের চারতলায় তাদের বাসা। মা আইনুন নাহার বলেন, ‘আমার বাড়ি, ব্যবসা সব গ্রামে। ঢাকায় এসেছি শুধু নাঈমার লেখাপড়ার জন্য। কোনো বিলাসিতা করি নাই, মেয়ের পড়াশোনার খরচ জোগাতে গিয়ে, সব টাকা-পয়সা তার পেছনে খরচ করেছি। মেয়েটা অত্যন্ত মেধাবী ছিল। বলেছি এ মেয়েই আমার সম্পদ। আমার সেই মেয়েটা শেষ হয়ে গেল, আমার জীবনের সব শে...