Posts

'যতক্ষণ পর্যন্ত দাবি না মেনে নেয়, তুমি রাজপথ থেকে আমার লাশ উঠাবা না'

  ‘মা, রাজপথে যদি আমি মারা যাই, যতদিন না পর্যন্ত আমাদের দাবি না মেনে নেয়, তুমি রাজপথ থেকে আমার লাশ উঠাবা না’—বলে মায়ের কাছ থেকে বিদায় নিয়েছিলেন জুলাই বিপ্লবে রাজধানীর উত্তরায় শাহাদাত বরণ করা শহীদ শেখ ফাহমিন জাফর। রোববার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স ফাউন্ডেশন আয়োজিত ‘সিম্পোজিয়াম অন একাউন্ট্যাবিলিটি, জাস্টিস অ্যান্ড হিলিং ইন পোস্ট জুলাই বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করতে গিয়ে একথা বলেন শহীদ ফাহমিনের মা কাজী লুলুল মাখমিন।কাজী মাখমিন বলেন, জুলাই বিপ্লবের ঠিক এক বছর আগে আমি ঢাকায় আসি সন্তানের পড়াশোনার জন্য। সরকারি টঙ্গী কলেজে বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল ফাহমিন। আমার ছেলে একটা কবিতা পকেটে নিয়ে শাহাদাত বরণ করেছে। আমি জানি, আমার সন্তান দেশকে অনেক ভালোবাসত, অনেক কথা বলত দেশ নিয়ে, এই রাষ্ট্র নিয়ে। ও যখন বলত, সেগুলো আমি অবাক হয়ে শুনতাম। আমার ছেলে বের হওয়ার সময় বলেছিল, ‘মা, রাজপথে যদি আমি মারা যাই, যতদিন না পর্যন্ত আমাদের দাবি না মেনে নেয়, তুমি রাজপথ থেকে আমার লাশ উঠাবা না’। আমি হতবাক হয়ে শুনেছিলাম ছেলের কথা। পরবর্তীতে সেদ...

মাথায় কৃত্রিম খুলি নিয়ে ছোট্ট মুসার বেঁচে থাকা

  তাফসীর বাবু Role, বিবিসি নিউজ বাংলা, ঢাকা Published ২৪ জুলাই ২০২৬ পড়ার সময়: ৫ মিনিট হাতে ছোট্ট একটা খেলনা পিয়ানো। একমনে সেটায় টুং টাং শব্দে সুর তুলতে ব্যস্ত সাড়ে আট বছরের শিশু বাসিত খান মুসা। তবে ভালোভাবে খেয়াল করতেই দেখা গেলো, সে আসলে পিয়ানো বাজাচ্ছে একটি হাত দিয়ে। শুধু বাম হাতে সুর তুলছে, আর ডান হাত অলস পড়ে আছে সোফায়। শিশুটির নাকে লাগানো তরল খাবারের নল। যেটি সার্বক্ষণিক এভাবেই লাগানো থাকে। মুসার বাবা মুস্তাফিজুর রহমান জানালেন, তার শরীরের ডান অংশ অর্থাৎ ডান হাত, ডান পা'সহ 'পুরোটাই প্যারালাইজড'। ফলে সে ডান অংশ দিয়ে কোনো কিছু করতে পারে না। "গুলিটা ওর লেগেছিলো মাথার বাম অংশে। এক পাশ দিয়ে ঢুকে সাইড দিয়ে বেরিয়ে যায়। তারপর থেকেই ওর এই অবস্থা। দীর্ঘদিনের চেষ্টায় জীবনটা বেঁচে গেছে। কিন্তু এরকম -একপাশ অবশ, কথা বলতে পারে না, চিবিয়ে খেতে পারে না, তরল খাবার দিতে হয়" বলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-অগাস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে চৌদ্দ হাজারের বেশি আহত হয়েছেন। মারাও গেছেন অনেকে। সেই আহতদের একটা উল্লেখযোগ্য অংশ শিশু। আবার সেই সময় যারা নির্বিচারে গুলিতে ...

৫৩৭ জনের দৃষ্টি কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার

  জুলাই বিপ্লবে রাজপথ যখন রক্তে রঞ্জিত, তখন বিভীষিকাময় আরেকটি অধ্যায় রচিত হচ্ছিল এ দেশের প্রতিবাদী প্রজন্মকে ঘিরে। স্বৈরাচারী হাসিনার পুলিশবাহিনীর বুলেটে বিদীর্ণ হয়েছিল শত শত স্বপ্নাতুর চোখ। ১৭ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ২০ দিনে গুলিতে অন্তত ৫৩৭ জন তাদের দৃষ্টিশক্তি হারান। তাদের মধ্যে ৪৪ জন দুচোখেরই আলো হারিয়েছেন, আর ৪৯৩ জন হারিয়েছেন এক চোখের দৃষ্টি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের তথ্য অনুযায়ী, দুই চোখের দৃষ্টি হারানো ৪৪ জনের মধ্যে ১৩ জন শিক্ষার্থী, পাঁচজন ব্যবসায়ী, চারজন গাড়িচালক, চারজন চাকরিজীবী, দুজন শ্রমিক, একজন গৃহিণী এবং ১৫ জনের পেশাগত পরিচয় জানা যায়নি। তাদের অনেকের মাথায় এখনো গুলি রয়ে গেছে। কাউকে আবার লাশ ভেবে ফেলে রাখা হয়েছিল। চোখে আঘাত পাওয়া এসব ব্যক্তির অনেকেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। বর্তমানে তাদের অধিকাংশই অন্যের সহায়তার ওপর নির্ভরশীল। সরকারি ভাতায় কোনোমতে জীবনযাপন করলেও অনেকের দাবি, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাদের অভিযোগ, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির ক্ষেত্রেও এখনো উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। গত ব...

জুলাই গণঅভ্যুত্থান: স্বজনহারাদের জীবনে শুধুই হাহাকার

  ‘আমি কি বিধবা! আমার বিধবা হওয়ার বয়স হইছে, বলেন? আমার মাত্র ২২ বছর বয়স।’ ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকা মেডিকেল কলেজে স্বামীর লাশের সামনে দাঁড়িয়ে হাতজোড় করে এই কথাগুলো বলছিলেন মারিয়া সুলতানা রাখি। কখনো তিনি অঝোরে কাঁদছিলেন, আবার কখনো ক্ষোভে ফেটে পড়ছিলেন। আন্দোলনে গিয়ে স্বামী নাজমুল মারা গেছেন, এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি।২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে মারিয়ার স্বামী নাজমুলের প্রাণ হারানোর ঘটনাটি ছিল তেমনই একটি নির্মম অধ্যায়। জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন অনুযায়ী, এই আন্দোলনে নিহতের সংখ্যা প্রায় ১ হাজার ৪০০ জন। ঘটনার দুই বছর পর ২০২৬ সালেও নিহত ও আহতদের পরিবারগুলো সেই তীব্র কষ্ট বয়ে বেড়াচ্ছেন। ‘হাজবেন্ডকে আমার খুব প্রয়োজন ছিল’ দুই বছর কেটে গেলেও স্বামী নাজমুলের জন্য মারিয়া সুলতানার হাহাকার একটুও কমেনি। মারিয়া জানান, যখন তার বয়স ছয় বছর, তখন তার বাবা মারা যান। কোনো ভাইও ছিল না। তাই স্বামীই ছিল তার একমাত্র অভিভাবক। ওই দিন মারিয়ার দুই বছর বয়সি কন্যাসন্তানের বয়স এখন চার বছর। সে এখনো জানে না তার বাবা আর নেই। মেয়ে সারাক্ষণ বাবাকে খোঁজে এবং অন্য বাচ্চাদের দেখে ফুফ...

৪ আগস্ট ছাত্রদের রক্ষায় ঢাল হয়ে ওঠে সেনাবাহিনী

  চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ৪ আগস্ট বন্দরনগরী চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন তুঙ্গে উঠেছিল। ওই দিন আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সর্বশক্তি নিয়ে মাঠে নামলেও পিছু হটতে বাধ্য হয়। আন্দোলনকারীদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর বিরল ঐক্য গড়ে ওঠে সেদিন। ছাত্রদের দাবির সঙ্গে একমত পোষণ করে সেনাসদস্যরা সেদিন ছাত্রদের রক্ষায় ঢাল হয়ে থাকেন। এমনকি প্রকাশ্যে ছাত্রদের পক্ষে অবস্থান নেন তারা।ওই দিন নগরীর নিউ মার্কেট, আমতল, এনায়েত বাজার, লাভলেইন, ফলমন্ডি, বিআরটিসি, লালখান বাজার, টাইগারপাস, মেহেদীবাগ, দামপাড়া, জিইসি মোড়, আন্দরকিল্লা এলাকাসহ পুরো শহর ছিল রণক্ষেত্র। ৪ আগস্ট রোববার ভোর থেকে শিক্ষার্থীরা জনতাকে সঙ্গে নিয়ে ছোটপুল ও নিউ মার্কেট এলাকা নিয়ন্ত্রণে নেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত অসহযোগ আন্দোলন ‍কর্মসূচির বিরুদ্ধে আওয়ামী লীগ পাল্টা অবস্থান কর্মসূচি দেয়। সকাল ১০টার দিকে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করলে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে মুহূর্তেই ত্রিপক্ষীয় সংঘর্ষ শুরু হয়। পুলিশ ও আওয়ামী ক্যাডাররা একসঙ্গে ছাত্র-জনতার ওপর হামলা ও গ...