জুলাই আন্দোলনে আহত হাফেজ হাসান মারা গেছেন

 


জুলাই গণঅভ্যুত্থানে আহত কোরআনের হাফেজ মোহাম্মদ হাসান (২৩) মারা গেছেন। থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম এতথ্য নিশ্চিত করেন।

শনিবার সাদিক কায়েম পোস্টে তিনি লিখেন, ‘জুলাইয়ের যোদ্ধা, আহত বীর ও পবিত্র কুরআনুল কারিমের হাফেজ হাসান চিকিৎসা চলাকালীন অবস্থায় শাহাদাৎ বরণ করেছেন। শনিবার (২৪ মে) রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হবে। হাফেজে কুরআন এই মহান শহীদের জানাজায় শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত সহকারী ডা. মাহমুদুল হাসান জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় হাসানের মৃত্যু হয়। তার মরদেহ শনিবার সন্ধ্যার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আনা হবে। বিমানবন্দর থেকে মরদেহ নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

Comments

Popular posts from this blog

হে‌লিকপ্টার থেকে ছোড়া গুলিতে শহীদ হন রা‌কি‌বু‌ল

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ জুয়েলের বাবা-মা

একমাত্র উপার্জনকারী সন্তানকে হারিয়ে দিশাহারা পরিবার