আরো দুই সমন্বয়ককে তুলে নেয় ডিবি
সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সরকারি বাহিনীর নৃশংসতার মাঝেই ২০২৪ সালের ২৭ জুলাই আরো দুই শীর্ষ সমন্বয়ক সারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে তুলে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন শীর্ষ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং আবু বাকের মজুমদারকে তুলে নিয়েছিল ডিবি। ডিবির তৎকালীন অতিরিক্ত উপকমিশনার মো. জুনায়েদ আলম সরকার তখন বলেছিলেন, ‘গত কয়েক দিনে ঘটে যাওয়া সংঘর্ষ, ভাঙচুর ও সহিংসতার বিষয়ে তথ্য সংগ্রহ এবং তাদের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে এই পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়েছে।’ ২৪ ঘণ্টার আলটিমেটাম, তিন দাবি শীর্ষ সমন্বয়কদের তুলে নেওয়ার মাঝেই সরকারি চাকরিতে কোটা সংস্কার করে আদালতের রায়ের পর সরকারের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এক অনলাইন সংবাদ সম্মেলনে সমন্বয়করা সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটামও দেন। তাদের নতুন তিন দাবি ছিলÑনাহিদ ইসলাম, আসিফ মাহমুদসহ আটক সব শিক্ষার্থীর মুক্তি, আন্দোলনের নামে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থী গণহত্যার সঙ্গে জড়িত মন্ত্রী থেকে কনস্টেবল পর...