Posts

শহীদ কামরুজ্জামানের মাথা ও শরীরে ছিল ৮ গুলির ক্ষত

Image
  জারিন রশ্মির বয়স মাত্র ১১, মেজো ছেলে আফনান আল জামানের বয়স আট বছর ও ছোট্ট গালিব আবরাবের বয়স মাত্র ১৩ মাস। এতটুকু বয়সেই বাবাহারা এই তিন শিশু। রোজ রাতে বাবার সঙ্গে ঘুমানোর বায়না ধরে জারিন ও গালিব। সকালে ঘুম ভাঙলে বাবাকে না পেয়ে রোজই মন খারাপ করে থাকে এই এতিম ভাইবোন। তাদের এই কাকুতি-মিনতি পরিবারের অন্যদেরও শোককে জাগিয়ে তোলে। বলছি জুলাই বিপ্লবে শহীদ হওয়া মো. কামরুজ্জামানের (৩০) পরিবারের কথা।গত বছরের ৪ আগস্ট রাজধানীর উত্তরায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। মাথায় ও শরীরে আটটি গুলিতে বিদ্ধ হন তিনি। এদিকে গুলিবিদ্ধ হয়ে ১৫ দিন নিখোঁজ ছিলেন কামরুজ্জামান। পরে ১৯ আগস্ট রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশ পাওয়া যায়। একদিন পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শহীদ কামরুজ্জামান ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর কামারিয়া গ্রামে সৌদি আরব প্রবাসী মো. আব্দুর রাজ্জাকের দ্বিতীয় ছেলে। দাম্পত্য জীবনে কামরুজ্জামান দুই ছেলে ও এক মেয়ে মেয়ের বাবা। বাবাহারা সন্তানদের এখন একমাত্র সঙ্গী মা সামিরা জাহান পপি। স্বামীকে হারিয়ে তিন শিশু সন্তান নিয়ে বিপাকে...

বুলেটের ক্ষত নিয়ে বিছানায় পড়ে আছেন কামিল

Image
  গণঅভ্যুত্থানের সময় সিলেটের গোলাপগঞ্জে আন্দোলনে নেমে পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন জকিগঞ্জের কামিল আহমদ। পেশায় তিনি গাড়ি চালক। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে কাজকর্ম করার সক্ষমতা হারিয়ে ফেলেন। গুলির ক্ষত আর যন্ত্রণা নিয়ে ওই যুবক বিছানায় পড়ে থাকলেও কেউ খোঁজখবর নিচ্ছেন না। অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হওয়ায় পরিবারের লোকজন হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। সরকারি গেজেটেও হয়নি তার স্থান। ফলে সব সুযোগ-সুবিধা থেকে রয়েছেন বঞ্চিত। দুর্ভাগা ওই জুলাই যোদ্ধা জকিগঞ্জ উপজেলার বারহাল ইউপির খিলগ্রামের আব্দুর রহিমের ছেলে। তিন ভাই আর দুই বোনের মধ্যে কামিল দ্বিতীয়। টানাপোড়েনের সংসারে তিনি ছিলেন অর্থের অন্যতম জোগানদাতা। খরচ জুটাতেন গাড়ি চালিয়ে। কিন্তু গণঅভ্যুত্থানের সময় আন্দোলনে অংশ নিয়ে রাবার বুলেটে বিদ্ধ হয়ে এখন সুচিকিৎসা ছাড়াই বাড়িতে চরম কষ্টে দিন পার করছেন।জানা গেছে, আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ছিলেন গাড়ি চালক কামিল আহমদ। ৪ আগস্ট বিকেলে গোলাপগঞ্জে যান কামিল। সেখানে পৌঁছার পর দেখতে পান ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। তখন তিনিও ছাত্র-জনতার সঙ্গে লাঠি হাতে নিয়ে রাজপথে প্রতিরোধে অংশ নেন। একপর্যায়ে পুলিশ ছাত্...

ডান চোখের পর রকির বাম চোখও নষ্টের পথে

Image
  জীবন্ত মৃত রাকিবুল ইসলাম রকি। ডান চোখ নষ্ট। বাম চোখেও দেখেন ঝাপসা। অর্থাৎ এ চোখের আলো নিভু নিভু করছে। কবে একেবারে নিভে যায় সেই আতঙ্কেই দিন পার করছেন তিনি। হাসিনা সরকার পতনের লড়াকু এ সৈনিকের চিকিৎসা পরিবারের অর্থকষ্টে এখন বন্ধের পথে। তাই ছেলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে দিন পার করছেন বাবা মোখলেসুর রহমান। পরিবার সূত্রে জানা যায়, রকি জুলাই বিপ্লবে সব সময় মিছিলের সম্মুখভাগে থাকতেন। গত বছরের ৪ আগস্ট পুলিশের গুলিতে আহত হন। দুচোখসহ ৬৫টি ছররা গুলির আঘাতে জর্জরিত সারা শরীর। অপারেশন করেও ডান চোখের গুলি বের করা সম্ভব হয়নি। ডান চোখ তাই নষ্ট হয়ে গেছে। বাম চোখের আলোও নিভু নিভু করছে। শরীরেও গুলি আছে এখনো।রকির বাবা মোখলেসুর রহমান বলেন, রকিকে জয়পুরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক ঢাকায় পাঠাতে বলা হয়। ৬ আগস্ট চক্ষু হাসপাতালে অপারেশন হয়। চারদিন হাসপাতালে কাটে। এরপর আবার তাকে হাসপাতালে নিতে হয়। তখন চিকিৎসক জানান, তার ডান চোখটি নষ্ট হয়েছে। বাম চোখও নষ্টের পথে। এখন প্রতি মাসে ঢাকায় যেতে হচ্ছে চিকিৎসার জন্য। রকি আমার দেশকে বলেন, আমি সব সময় মিছিলের সম্মুখভাগে থাকতাম। পুলিশ খুব কাছ থেকে গুলি করে। আমি না...

শনির আখড়া থেকে যাত্রাবাড়ী

Image
  ১৯ জুলাই ২০২৪ শনির আখড়া থেকে যাত্রাবাড়ী অভিমুখ, বিকেল ৫টা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী অন্যান্য আন্দোলনকারীদের সঙ্গে নিয়ে শনির আখড় ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নিয়েছেন। আশেপাশের কাউকেই চেনেন না তিনি, এখানে আন্দোলনে এসে কয়েক ঘণ্টা আগে দেখা হয়েছে সবার সাথে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া থেকে শুরু করে টোকাই, সবাই এখানে আছে। অন্তত কয়েক শত মিটার দূরে অসংখ্য পুলিশ। তারা গুলি ছুড়ছে কিন্তু ধীরে ধীরে যাত্রাবাড়ীর দিকে এগিয়ে যাচ্ছে ছাত্র-জনতা। পরিস্থিতি পনেরো মিনিট ধরে শান্ত। কোন গুলি ছোড়া বা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছে না। ছাত্রদের পক্ষ থেকেও কোন ইট-পাটকেল নিক্ষেপ হচ্ছে না। স্লোগান চললেও এখন ক্লান্ত। সবাই দাঁড়িয়ে উৎকণ্ঠায় সময় পার করছে। কিন্তু হুট করেই পাশের একজনকে লুটিয়ে পড়তে দেখে চমকে গেল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কয়েক মুহুর্ত কেউই কিছু বুঝল না। কিন্তু কয়েক সেকেন্ডের মাঝেই ভয় ছড়িয়ে পড়ল। ছেলেটির শরীরে বড় কোন গুলির চিহ্ন নেই কিন্তু ঘাড় থেকে রক্ত পড়ছে। ভয়ে পেছনে দৌঁড় দিল সবাই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুঝতে পারল কোন একটা খটকা আছে। এতগুলো মানুষকে ভেদ করে পুলিশের গ...

ধারদেনা করে চলছে ইমরানের পরিবার

Image
  ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগস্ট মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ ইমরান। এরপর দীর্ঘদিন হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে বাড়ি ফেরেন। তবে সম্পূর্ণ স্মৃতি ফিরে পাননি তিনি। এখনো শুকায়নি তার মাথায় গুলির ক্ষতচিহ্ন। তার চিকিৎসার খরচ জোগাতে পরিবারের আয়ের একমাত্র সম্বল অটোরিকশা বিক্রি করে দেন বাবা বিল্লাল। তার বাবার আয়ে চলত ছোট ভাই-বোনের লেখাপড়ার খরচসহ সংসারের যাবতীয় ব্যয়। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে সবকিছু এলোমেলো হয়ে গেছে ইমরানের পরিবারের। এখন ধারদেনা করে চলতে হচ্ছে পরিবারটিকে। জানা যায়, ইমরানের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামে। তিনি এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। তার পরিবারে মা-বাবা, দুই ভাই-বোন ও বৃদ্ধা দাদি রয়েছেন। তিনি ভাই-বোনদের মধ্যে বড়। তার বাবা বিল্লাল পেশায় রিকশাচালক। তাদের বসতঘরের জায়গা ছাড়া চাষযোগ্য কোনো জমি নেই। অভাব-অনটনে পড়ে পরিবারের সচ্ছলতা ফেরাতে পাড়ি জমাতে চেয়েছিলেন ইতালিতে। এজন্য স্থানীয় এক দালালের কাছে টাকা ও পাসপোর্ট জমা দিয়েছিলেন। ইতালি যেতে আরো বেশ কয়েক মাস সময় লাগবে তাই তিনি আশু...

সুস্থ হতে আরো বহুদিন লাগবে মুরাদের

Image
  গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ ঈশ্বরদীর মুরাদ হোসেন সুস্থ হয়ে উঠতে এখনো লড়াই করে যাচ্ছেন। এই যুবক থাইল্যান্ডের ব্যাংককের ভেজথানি হাসপাতালে চিকিৎসাধীন। মুখে হালকা শব্দ ফুটলেও শরীরের নিয়ন্ত্রণ ফিরে পেতে তাকে অপেক্ষা করতে হবে আরো দীর্ঘ সময়। চিকিৎসকদের মতে, স্বাভাবিকভাবে পায়ে ভর দিয়ে দাঁড়াতে হলে অন্তত এক বছর সময় লাগবে। জানা গেছে, গত বছরের ১৮ জুলাই ঢাকায় আন্দোলনের সময় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন মুরাদ। তিনি তখন রাজধানীর একটি চাইনিজ রেস্তোরাঁয় কাজ করতেন। গুলিবিদ্ধ হওয়ার পর মুরাদকে ভর্তি করা হয় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালের আইসিইউতে। গলা ও স্পাইনাল কর্ডে গুলিবিদ্ধ হয়ে টানা চার মাস অচেতন ছিলেন। পরে তাকে পোস্ট অপারেটিভ ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানেই শরীর থেকে বের করা হয় দুটি গুলি। এরপর থেকেই তার শরীর প্যারালাইজড হয়ে পড়ে। মুরাদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে ব্যাংককের ভেজথানি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা হয়। তারা জানান, এখন মুরাদ কাশি দিয়ে নিজে নিজেই কফ বের করতে পারছেন। খাবার খেতে পারছেন নার্সদের সহায়তায়। তার মুখে হালকা কথা ফুটছে। প...

গ্রামে ঘর বানানো হলো না আসিফের

Image
  টাকা জমিয়েছিলেন গ্রামে ঘর বানাবেন বলে। পরিকল্পনা ছিল সেখানেই বসবাস করবেন। ঘরের কাজ শুরুও করেছিলেন তিনি। কিন্তু কাজ শেষ করার আগেই বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হন। বলছিলাম মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনয়নের নোহাটা গ্রামের আসিফ ইকবালের কথা। ‍তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস করে একটি গার্মেন্টসের বায়িং ডিপার্টমেন্টে চাকরি করতেন। জানা গেছে, গত বছরের ১৯ জুলাই ঢাকার মিরপুর এলাকা ছিল উত্তাল। সেদিন বাসার পাশে মসজিদ থেকে আসরের নামাজ আদায় করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন আসিফ। সন্ধ্যা ৬টার দিকে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি চালায়। একই সঙ্গে হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয়। এ সময় আসিফের বুকে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েন। তখন বন্ধুরা আসিফকে আল হেলাল হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানায়। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয় । আসিফের বাবা এম এ রাজ্জাক বলেন, আসিফের খালাতো ভাই রাশেদুল লাশ বাড়ি নেওয়ার ব্যাপারে আমার সঙ্গে কথা বলে। রাশেদুল...